রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন: ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে সাইবেরিয়ার কেমেরোভা শহরের ওই বাসভবননে আগুন লাগে।

মৃতদের অধিকাংশই ভবনটির বৃদ্ধ বাসিন্দা বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তারা।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনটির দ্বিতীয় তলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনটি স্থানীয় প্রোটেস্টট্যান্ট গির্জার এক যাজকের মালিকানাধীন বলে জানা গেছে। অনিবন্ধিত এই বাসভবনটি গৃহহীন বৃদ্ধদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

জরুরি বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, মৃতদের অধিকাংশই ভবনটির বৃদ্ধ বাসিন্দা। কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102