মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে

সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সনম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সম্মেলনস্থলে আসতে শুরু করে কাউন্সিলর এবং ডেলিগেটরা। খুলে দেয়া হয় উদ্যানরে সব গেট। মিছিল নিয়ে প্রবেশ করছেন দলীয় নেতাকর্মীরা।

আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীর পদচারণে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সম্মেলনে আসা নেতাকর্মীরা বলেন, তাদের প্রত্যাশা দল আরও সুসংগঠিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবেন।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রয়েছে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া সাদা পোশাকে নিয়োজিত আছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সম্মেলনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে পুলিশ।

অর্থনৈতিক মন্দা মাথায় রেখে এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন একদিনে করার সিদ্ধান্ত নেয় দলটি।

বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে কাউন্সিল অধিবেশন। অধিবেশনে দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

কাউন্সিল অধিবেশনে দলীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রেসিডিয়াম, সম্পাদকীয়, কার্যনির্বাহী সংসদের সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যের অধিকাংশ নামই ঘোষণা করার কথা রয়েছে।

আওয়ামী লীগের এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102