সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :

আবারও বাংলাদেশে অভিনেত্রী পার্নো মিত্র

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

আবারও বাংলাদেশে শুটিং করতে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র । জানা গেছে, গতকাল থেকে তিনি শুটিং শুরু করছেন। বিএফডিসি একটি শুটিং ফ্লোরে আজ শেষ হবে তার শুটিং। সিনেমাটি কলকাতা পরিচালক শিবরাম শর্মা নির্মাণ করছেন। সিনেমাটির নাম ‘সুনেত্রা সুন্দরম’।

চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা।

সিনেমায় সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্ণো মিত্র। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আরও আছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি ও নাদিয়া।

উল্লেখ্য, এর আগেও কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলে পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102