মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সিকিমে গাড়ি খাদে পড়ে ভারতীয় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

ভারতের উত্তর সিকিমে আজ শুক্রবার দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে উল্টে গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মধ্যে তিনজন সেনা কর্মকর্তাও আছেন। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্যানুযায়ী আজ সকাল আনুমানিক ৮ টায় জেমা অঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ২০ জনের সদস্যসহ দেশটির সেনার এই গাড়ি সীমান্ত পোস্টের উদ্দেশে যাচ্ছিল।

দেশটির সেনাবাহিনী বলছে, উত্তর সিকিমে ছাঙ্গুর উদ্দেশে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির কনভয়। সেই সময় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি গাড়ি।

ইতোমধ্যে ১৬ জওয়ানের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত চারজনের বর্তমান অবস্থা এখন কি তা জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102