মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: তিউনিসিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে । এদের মধ্যে  বেশিরভাগই বাংলাদেশি।

রোববার তিউনিশিয়া উপকূল থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়।  এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর বার্তা সংস্থা এপি।

বাংলাদেশি ছাড়াও অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক রয়েছেন। তারা অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এর আগে গত ২৫ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে তিন মিসরীয় ও ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তারাও অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু মাঝ সমুদ্রে নৌকাটি বিকল হয়ে যায়। পরে তিউনিসিয়ার উদ্ধারকর্মীরা তাদের উপকূলে নিয়ে আসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102