শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় বিমান বাহিনী প্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশ সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাতে তারা কিছু সময় পারস্পরিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতীয় বিমান বাহিনী প্রধান। জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে দুই সদস্যের ভারতীয় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ জুন ঢাকায় আগমন করেন। সফর শেষে দলটি আগামীকাল ভারতে প্রত্যাবর্তন করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102