রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দোয়ারাবাজার উপজেলার বুগলা-বাগানবাড়ী

বর্ডার পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন
দোয়ারাবাজার উপজেলার বুগলা রিংকু-বাগানবাড়ী বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা। বৃহস্পতিবার দুপুরে তিনি সড়ক পথে বুগলা রিংকু-বাগানবাড়ী বর্ডার হাট পৌছেন। সেখানে হাই কমিশনারকে স্বাগত জানান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। পরে বর্ডার হাটে বসা ভারত ও বাংলাদেশীদের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এমপি মুহিবুর রহমান মানিক ও ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।
পরিদর্শনের পর আয়োজিত মতবিনিময় সভায় দু’দেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থ-বানিজ্য বৃদ্ধি করনে বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন তারা। এসময় সিলেট নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাশ কুমার জায়সয়াল, মিসেস প্রনয় ভার্মা, সুনামগঞ্জের এডিএম মোহাম্মদ আব্দুল্লাহ, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ, দোয়ারা উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু, দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার(ভুমি) ফয়ছল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, দোয়ারা থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, জেলা পরিষদ সদস্য এম এ খালেক, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, মোশাহিদ আলী, ইউপি চেয়ারম্যান মিলন খান, বিল্লাল আহমদ, আব্দুল ওয়াহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, আহমদ আলী আপন, আওয়ামীলীগ নেতা বরুন দাস, আবুল মিয়া সহ বিজিবি, বিএসএফ ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ভারতীয় হাই কমিশনার তার বক্তব্যে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সু-সম্পর্ক দীর্ঘদিনের। সর্বক্ষেত্রেই এ সম্পর্ক অটুট থাকবে এবং উত্তর-উত্তর বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই দু’দেশের মধ্যে বন্ধুত্বের বহুমূখী পথ সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় প্রতিষ্ঠিত বর্ডার হাট হচ্ছে এ সম্পর্কে একটি জীবন্ত দৃষ্টান্ত। ব্যবসা-বানিজ্যের প্রসারতার মাধ্যমে এ বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরো বেগবান হবে বলে তিনি মন্তব্য করেন।
মুহিবুর রহমান মানিক এম পি তার বক্তব্যে বলেন, ছাতক-দোয়ারা হচ্ছে সীমান্তবর্তী একটি প্রসিদ্ধ অঞ্চল। খনিজ সম্পদে সমৃদ্ধ এ অঞ্চলকে উন্নয়নের মাধ্যমে আমুল পরিবর্তন আনা হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে নেয়া হয়েছে যুগপোযুগী বিভিন্ন পদক্ষেপ। বোর্ডার হাটে আসা-যাওয়ার জন্য সড়ক সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। উভয় দেশের নাগরীকদের বোর্ডার হাটে অবাধ যাতায়াতের জন্য আরো সহজ পথ সৃষ্টি করতে হবে। বর্ডার হাটকে গতিশীল করতে উভয় দেশের রকমারী পণ্য-সামগ্রী হাটে নিয়ে আসার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য চলতি বছরের ১১ মে বুগলা বাগানবাড়ী রিংকু বর্ডারহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতি বৃহস্পতিবার এ হাট চালু থাকে উভয় দেশের নাগরীকদো জন্য। ২০১৮ সালে এই বর্ডার হাট নির্মান কাজ শুরু হয়েছিল। পরিদর্শন শেষে ছাতক সিমেন্ট কারখানায় রেষ্ট হাউজে মধ্যাহ্ন ভোজন করেন হাই কমিশনার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102