শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। ছাত্রলীগের বিদায়ী সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান) ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক সজল কুন্ড, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ।

এর আগে মঙ্গলবার রাতে গণভবনে আয়োজিত এক বৈঠক থেকে বের হয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ছিলেন। অপরদিকে ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সাংগঠনিক নিয়মানুযায়ী আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অন্যান্য শাখার যাদের প্রার্থিতা ছিল তাদের জীবন বৃত্তান্ত বাছবিচার ও পরীক্ষা-নিরীক্ষা করে নতুন কমিটির অনুমোদন দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102