সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :

দুবাইয়ে শুটিংয়ে পুলিশের হাতে আটক নিয়ে মুখ খুললেন উরফি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

উরফি জাভেদ পুলিশের হাতে আটক হয়েছেন কয়েকদিন আগে এমন একটি সংবাদ ভাইরাল হয়েছিল। এতে জানানো হয়েছিল, দুবাইয়ে শুটিংয়ের সময় ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করেন উরফি জাভেদ। আর তারপরই তাকে আটক করে পুলিশ।

এই খবর কতটা সত্য-সে প্রসঙ্গে মুখ খুললেন উরফি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, ‘হ্যাঁ, পুলিশ এসেছিল শুটিংয়ের লোকেশনে। কারণ লোকেশন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তাই পুলিশ আসে শুটিং বন্ধ করতে। আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিং করার অনুমতি ছিল। কিন্তু প্রোডাকশনসের পক্ষ থেকে সময় বাড়ানো হয়নি। তাই আমাদের সেই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হয়।

উরফি আরও বলেন, ‘এর সঙ্গে আমার পোশাকের কোনো যোগসূত্র নেই। বাকি অংশ আমরা পরের দিন শুটিং করি। আর সব পরিস্থিতিই স্বাভাবিক হয়ে গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102