বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

ঠাকুরগাঁওয়ে

মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশের ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধনের সাথে ঠাকুরগাঁওয়ের সড়কের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা উল্লেখিত সড়কের শুভ উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থায়নে ২ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর মহাসড়কের (জেড-৫০০৪) এর আওতায় প্রায় ১৮ দশমিক ৩৯ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হলো। যার ব্যয় ধরা হয়েছে ৩৪ দশমিক ১ কোটি টাকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102