শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেশে করোনায় একদিনে মৃত্যু ১০৪ আক্রান্ত ৮৩৬৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে ভয়ংকর রূপ নিয়েছে করোনা। বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বিভিন্ন জেলায় লকডাউন ও বিধিনিষেধ জারি করে মহামারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু এর মধ্যেও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ২৭৬ জনের মৃত্যু হলো।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ৭ হাজার ৬৭৩ জন। ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। এ সময় সারা দেশে গণপরিবহণ বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলবে। পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরনের শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস।রোববার এসব বিধিনিষেধ উল্লেখ করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিধিনিষেধের মেয়াদ শেষে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102