মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

এসিল্যান্ড পদ শুন্য থাকায় সেবা পাচ্ছে না জনসাধারণ

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় উপজেলার তেতুলিয়ায় দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদ টি। এসিল্যান্ডের পদটি শুন্য হওয়ার কারনে ভুমি অফিসের সরকারী কাজ কর্ম ব্যাহত হচ্ছে। অপর দিকে ফাইলপত্র পড়ে স্তুপ হয়ে আছে।
এসিল্যান্ডের পদ শুন্য থাকায় এতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেহাগ চন্দ্র সাহা।

তবে নিজ পদের কাজসহ কর্মব্যস্ততায় ভূমি অফিসের কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। সারা দিন উপজেলা নির্বাহীর দায়িত্ব পালন  করতেই তার সময় শেষ হয়ে যায়। ফলে এসি ল্যান্ডের কাজ কাভার করতে না পাড়ায় জমিজমাসংক্রান্ত সেবাগ্রহীতাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।সেবা পাচ্ছে না জনগন।

এসিল্যান্ড দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করতেন শেখ জাবের আহম্মেত তিনি পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে চলে গেছেন।যার কারনে এসিল্যান্ডের পদটি শূন্য হওয়ায় বন্ধ হয়ে গেছে জমিজমার নামজারি, খারিজ, ভিপি, মিসকেইসসহ ভূমিসংক্রান্ত সব কর্মকাণ্ড। অনেকটা অলস সময় কাটছে ভূমি অফিসের তশিলদারসহ, কর্মচারীদেরও।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ভূমি অফিসের একজন কর্মচারী বলেন, এ পর্যন্ত জমিজমা খারিজের জন্য ৫শ’র বেশি আবেদন জমা পড়েছে। মিসকেইসের আবেদন পড়েছে ১২৯ টি। কিন্তু এসিল্যান্ড স্যার ছাড়া এ কাজগুলো করা সম্ভব না। দীর্ঘদিন থেকে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সোহাগ চন্দ্র সাহা বলেন, নিজ দাপ্তরিক ব্যস্ততার মাঝেও ভূমি অফিসে বসছেন। তবে নতুন এসিল্যান্ড যোগদান না করা পর্যন্ত কাজে কিছুটা সমস্যা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102