রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

গোল্ডেন বুট এমবাপ্পের, বল মেসির

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হলো, ঠিক তেমনই উত্তাপ ছড়ালো গোল্ডেন বুটের প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে জিতলেন এই সম্মানজনক অ্যাওয়ার্ড। কিন্তু চওড়া হাসি হাসলেন লিওনেল মেসি। ৮ গোল ও ২ অ্যাসিস্টে এবারের আসরের শীর্ষ গোলদাতা হয়েছেন এমবাপ্পে।

১২০ মিনিটের খেলায় হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতা হলো না ফ্রান্সের।

মেসি ও এমবাপ্পে সমান পাঁচটি করে গোল নিয়ে ফাইনাল খেলা শুরু করেন। তবে তিনটি অ্যাসিস্টে এগিয়ে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অলিভিয়ের জিরুদ ও জুলিয়ান আলভারেজ। শেষ দুজন গোলের দেখা পাননি, তবে পাল্লা দিয়েছেন মেসি-এমবাপ্পে।

২৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে দেন মেসি, এগিয়ে যান গোল্ডেন বুটের লড়াইয়েও। এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। গোল্ডেন বুটটাও যেন মেসির অপেক্ষায় ছিল। কিন্তু খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে এমবাপ্পে পেছনে ফেলেন এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে ভূমিকা রাখেন।

১০৮ মিনিটে আবার মেসি এগিয়ে দেন আর্জেন্টিনাকে, সঙ্গে গোল্ডেন বুটেরও শক্ত দাবিদার হন। কিন্তু এমবাপ্পে আরেকটি পেনাল্টি থেকে নিজের অষ্টম গোল করেন। জিতে নেন গোল্ডেন বুট। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর ফাইনালে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না।

সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে কিংসলে কোম্যানের গোল ঠেকান তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালেও পেনাল্টি শুটআউটে জয়ের নায়ক তিনি। ৭ গোল ও তিন অ্যাসিস্টে প্রত্যাশিতভাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন এনজো ফার্নান্দেজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102