বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

বিএনপির এমপিদের

শূন্য আসনে ভোট ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির পাঁচ সংসদ সদস্যের ‍শূন্য ঘোষিত আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পাঁচ আসন- ঠাকুরগাঁও ৩, বগুড়া ৪ ও ৬, ব্রাহ্মণবাড়িয়া ২ এবং চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ইসি’র সভা শেষে তফসিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৫ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৮ জানুয়ারি।

গত ১১ ডিসেম্বর সংরক্ষিত নারী আসনের একজনসহ বিএনপি ছয় সংসদ সদস্য পদত্যাগ করেন। এর আগের দিন ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে।

১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির সাত এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102