রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

লন্ডনের আইনজীবী জারা হত্যাকারীর ৩৮ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

পূর্ব লন্ডনের ইলফোরড এলাকায় আইনজীবী জারা আলীনার ওপর যৌন হামলা করে হত্যার অপরাধে কমপক্ষে ৩৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে আসামী জর্ডান ম্যাকসুইনীকে। গত জুন মাসে গভীর রাতে ঘরে ফিরছিলেন ৩৫ বছর বয়স্ক তরুণী জারা আলীনা। সুযোগ বুঝে তাঁর ওপর হামলা করে ২৯ বছর বয়সের আসামী ম্যাকসুইনী। বুধবার ওল্ড বেইলি আদালতের বিচারক আসামী ম্যাকসুইনীর শাস্তি ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলনা আসামী। বিচারক আসামীকে মেরুদণ্ডহীন আখ্যা দেন।

হত্যার কয়েক ঘণ্টা আগে সিসিটিভি’র এই ফুটেজে দেখা যাচ্ছে জর্ডান ম্যাকসুইনীকে। ইস্ট লন্ডনের একটি বার থেকে তাঁকে বের করে দেয়ার পর সে ব্যাস্ত রাস্তায় এলোপাথাড়ি হাঁটতে থাকে। বিভিন্ন সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, সেই রাতে ম্যাকসুইনী এর পর যে আচরণগুলো করেছে, তা খুবই অস্বস্তিকর। প্রথমে সে এক মহিলাকে ২০ মিনিট অনুসরণ করে। সেই মহিলা একটি দোকানে প্রবেশ করলে সে বাইরে অপেক্ষা করতে থাকে। মহিলা ঘটনা আঁচ করতে পেরে পাশের একটা রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে বাঁচেন। তখনও ম্যাকসুইনী ওই মহিলাকে অনুসরণ করে হাঁটতে থাকে। এর কিছুক্ষণ পরে ম্যাক্সুইনিকে দেখা যায়, আরেক মহিলাকে অনুসরণ করতে শুরু করেছে। ওই মহিলা ভাগ্যক্রমে বেঁচে যান। সব শেষে সে জারা আলীনাকে টার্গেট করে। জারা আলীনা আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে সলিসিটর হওয়ার স্বপ্ন দেখছিলেন। জারা আলীনা ইলফোরডের এই স্থানটিতে ছিলেন। মধ্যরাতে জারা আলীনা যখন ঘরে ফিরছিলেন, এখান থেকেই ম্যাকসুইনি তাঁকে অনুসরণ করতে শুরু করে।

ইলফোরডের এই রাস্তার একটি ড্রাইভ ওয়েতে জারা আলীনাকে টেনেহেঁচড়ে নিয়ে যায় ম্যাকসুইনী। মাটিতে ফেলে দিয়ে যৌন হামলা চালায়, লাথি মারে এবং উপর্যুপরি পা দিয়ে মাড়াতে থাকে। এসময় শ্বাস বন্ধ হয়ে আসে আলীনার।

জারা আলীনাকে হত্যার পর ম্যাকসুইনী কাছাকাছি অবস্থিত এই ফেয়ার গ্রাউনডে ফিরে আসে। এখানেই সে কাজ করতো।

পুলিস তাঁকে ফেয়ারগ্রাউনডের একটি ক্যারাভানে ঘুমন্ত অবস্থায় পায় এবং গ্রেফতার করে। ম্যাকসুইনির সাথে থাকা ব্যাগ উদ্ধার করে পুলিস। ব্যাগে ছিল রক্তের দাগ লেগে থাকা কাপড় ও জুতা। হামলার রাতে সে এগুলো পরিধান করেছিল।

জারা আলীনার ওপর যৌন হামলা এবং হত্যার দায় গত মাসে ওল্ড বেইলি আদালতে স্বীকার করে ম্যাকসুইনী। সে এর আগেও ২৮টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল। জারা আলীনাকে হত্যার মাত্র নয় দিন আগে সে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্ত হয়েছিল। জারা আলীনার ওপর হামলার একদিন আগে পুলিস তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল। কারণ সে জামিনের শর্ত ভঙ্গ করেছিল। কিন্তু পুলিস তাঁকে খুঁজে পায়নি। মিনিস্ট্রী অফ জাস্টিস বলেছে, তাঁরা ম্যাকসুইনীর বিষয়ে একটা রিভিউ করবে।

জারা আলীনার পরিবারের সান্ত্বনা শুধু এখন এতোটুকুই, যে তাঁকে হত্যা করেছে, দীর্ঘ একটা সময় সে আর রাস্তায় বেরুতে পারবেনা।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102