বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

যুদ্ধ নিয়ে শীর্ষ অধিনায়কদের সঙ্গে পুতিনের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনের যুদ্ধ সামনের দিনগুলোতে কীভাবে পরিচালিত হওয়া উচিৎ-তা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর অধিনায়কদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। খবর বিবিসির।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিন সশস্ত্র বাহিনীর অপারেশন সদর দফতর পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন।

পুতিন বলেছেন, আমরা অবিলম্বে এবং মধ্য-মেয়াদে যুদ্ধের কী কৌশল নেব, সে বিষয়ে আমি আপনাদের প্রস্তাব জানতে চাই।

বিবিসি মনিটরিং জানাচ্ছে, গতকাল সারাদিন ধরে চলা এই বৈঠকে ছিলেন সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমফ, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু এবং ইউক্রেনে রুশ বাহিনীর সর্বময় অধিনায়ক জেনারেল সের্গেই সুরোভিকিন।

ক্রেমলিনের একজন মুখপাত্র এরকম একটা চিত্র দেয়ার চেষ্টা করেন যে, ইউক্রেন যুদ্ধে সব পরিকল্পনা মাফিকই চলছে, এবং সব কিছুই প্রেসিডেন্ট পুতিনের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102