শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বিটিসিএলে চাকরি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

পদের নাম: সহকারী ম্যানেজার (কারিগরি)।
পদের সংখ্যা: ৭১।
আবেদন যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনে (ইইসিই) ন্যূনতম স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। আর যারা গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। তবে একাডেমিক পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।

এ ছাড়াও কোনও আবেদনকারী বিদেশ থেকে অর্জিত ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে দেখাতে হবে।

পদের নাম: সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ)।
পদের সংখ্যা: ২০ জন।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া যারা গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। এছাড়া কোনও প্রার্থী বিদেশ থেকে অর্জিত ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে দেখাতে হবে।

আবেদনকারীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আর বিটিসিএলের কাজে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনও প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।

যেভাবে আবেদন করবেন: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদন ফি : ১,০০০ টাকা। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102