রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য

সাদিক রহমানের মাতৃবিয়োগে শোক প্রকাশ

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, ৫২ বাংলা টিভি’র লন্ডন কো-অর্ডিনেটর এবং জানালা অনলাইনের প্রতিষ্ঠাতা সাদিক রহমানের মাতা সুফিয়া খানমের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, সুফিয়া খানম গত ১৪ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে সিলেট শহরের রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার গ্রামের বাড়ি বিয়ানী বাজার উপজেলার পুর্ব মুড়িয়ার নওয়াগ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন । বৃহস্পতিবার বাদ জোহর নামাজে শেষে মরহুমাকে গ্রামের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।

মরহুমার ছেলে সাদিক রহমান তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102