রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

মগবাজারে বিস্ফোরণে নিহত ৭ জন: ডিএমপি কমিশনার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে শরমা হাউসে গ্যাস বিস্ফোরণে সাতজন মারা গেছেন। ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।

তবে রাত ১১ টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে তিনজন মারা গেছেন। মগবাজারের একটি ভবনে সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে এই বিস্ফোরণ তা জানার জন্য কমিটি গঠন করেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করছেন, গ্যাস বিস্ফোরণ থেকে এই বিস্ফোরণ। ভবনের নিচতলায় ফাস্ট ফুডের দোকান ছিল। দ্বিতীয় তলায় একটা শো রুম ছিল। সেখানে ফ্রিজ ছিল। তিন তলায় ছিল একটা স্টুডিও। ভবনের সামনের সড়কে কাজ চলছে। সেখানেও গ্যাস ও ইলেকট্রনিক তার রয়েছে। কীভাবে এই বিস্ফোরণ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে সরেজমিনে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছেন। এর মধ্যে মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ২ জন। তাঁরা হলেন, সুবহানা নামের ৯ মাসের এক শিশু এবং অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান শিশু সুবহানার মা জান্নাত। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। সেখানে রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন (৩৫) নামের আরও একজন।

এদিকে ঘটনার পরপর আহত প্রায় ২শ জনকে মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. শাহ পরাণ। তিনি রাত ১১টায় প্রথম আলোকে বলেন, সেখানে দুজন মারা গেছেন। আহতদের মধ্যে যারা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর আগে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাডীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, বার্ন ইউনিটে ভর্তি ১৭ জনের মধ্যে যে ৩ জনের অবস্থা আশংকাজনক তাদের ৯০ শতাংশের বেশি বার্ণ। আর বাকী ১৪ জনের বার্ন কম, তবে তাদের শরীরে কাটা, ছেড়া আছে। আর দুজনকে মৃত অবস্থায় বার্ণ ইউনিটে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

সরেজমিনে দেখা যায়, মগবাজারের শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের তিনতলা একটি বাড়ির নিচতলা বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল বাশার প্রথম আলোকে বলেন, শরমা হাউসে (৭৯/১) সারকুলার রোডে তিন তলা পুরাতন ভবনের নিচ তলায় গ্যাস বিস্ফোরণ হয়। অনেকে হতাহত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102