রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্য ত্যাগ করেছেন চীনা কূটনীতিকরা

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

নিজ দেশের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেছেন চীনের অন্তত ছয়জন কূটনৈতিক। ব্রিটেনের ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটে সামনে দুই মাস আগে বিক্ষোভে সংঘর্ষের পর চীন এই পদক্ষেপ নিলো। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে বিক্ষোভকালে হংকংয়ের স্বাধীনতাপন্থি এক বিক্ষোভকারীকে চীনা কনস্যুলেটের ভেতরে টেনে নিয়ে মারধর করা হয়।

অভিযোগে বলা হয়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কনস্যুলেটের ভেতর থেকে এসে এক নারীকে জোর করে ভেতরে নিয়ে যায়। এরপর ব্রিটেনের পুলিশ ও বিক্ষোভকারীদের সহায়তায় উদ্ধার করা হয় ঐ ব্যক্তিকে। এই ঘটনাকে যুক্তরাজ্য সরকার ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করে।

পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চীনা কর্মকর্তাদের কূটনৈতিক দায়মুক্তির অধিকার ত্যাগ করে তদন্তে সহযোগিতার অনুরোধ জানানো হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির মতে, অনুরোধের পরও চীনা কূটনীতিকদের কেউই তদন্তে সহযোগিতা করেননি। এতে হতাশাও প্রকাশ করেছেন তিনি। এতে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়ান শুরু হয়। তার মধ্যেই চীনা কূটনীতিকরা যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে চীনের ছয়জন কূটনীতিকের একটি দল দেশে ফিরে গেছেন। ওই দলে কনস্যুলেটের প্রধান কর্মকর্তা কনসাল জেনারেল সিনিয়র কূটনীতিক ঝেং শিউয়ান রয়েছেন। তবে তিনি কোনো বিক্ষোভকারীকে মারধর করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102