বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

এলন মাস্ক নয়, বিশ্বের সেরা ধনী এখন বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

এতোদিন বিশ্বের শীর্ষ ধনী ছিলেন এলন মাস্ক। এবার তাকে টপকে বিশ্বের ধনী হলেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড আর্নল্ট। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। কিন্তু ৭২ বছর বয়সী আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, যা মাস্কের তুলনায় ১০ কোটি ডলার বেশি।

জানা গেছে, মাস্কের ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে।যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও এ তালিকার দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিলেন মাস্ক।

তবে, দীর্ঘদিনের চেষ্টায় এই প্রথম বিলাসী পণ্যের গ্রুপের কর্ণধার আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন। সূত্র: বিবিসি

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102