বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে

শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে বিদ্যমান শিল্প কারখানার উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা বুধবার (১৪ ডিসেম্বর) বিসিক শিল্প নগরী, পঞ্চগড় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, সেবা প্রদান প্রতিশ্রুতি অবহিতকরণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা অবহিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত বিসিক শিল্প নগরী, পঞ্চগড়ে বিদ্যমান শিল্প কারখানার উদ্যোক্তাদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 সভায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের মাধ্যমে কারখানার কার্যক্রম পরিচালনার জন্য শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান।
মতবনিময় সভায় বিসিক শিল্প নগরী, পঞ্চগড় এর ডেপুটি ম্যানেজার ও শিল্প নগরী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102