বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

‘অস্থিতিশীল’

আফ্রিকান নেতাদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়া কর্তৃক আফ্রিকা মহাদেশকে ‘অস্থিতিশীল’ করে তোলার ঝুঁকি নিয়ে অঞ্চলটির নেতাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এমন সতর্কবার্তা উচ্চারণ করেন।

আল জাজিরার খবরে বলা হয়, তিন দিনের মার্কিন-আফ্রিকা শীর্ষ সম্মেলনের শুরুতে আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততার ঝুঁকির কথাও মনে করিয়ে দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, মস্কো সস্তা অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং মহাদেশজুড়ে ভাড়াটে সেনা মোতায়েন করছে।

ইউক্রেন যুদ্ধের মধ্যেই ওয়াশিংটনের উদ্যোগে ৪৯টি আফ্রিকান দেশের নেতাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশগুলোর অনেককেই অর্থনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের জন্য মাশুল গুণতে হয়েছে।

এদিকে, ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলারের নিরাপত্তা সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির (পিডিএ) আওতায় এই সহায়তা প্যাকেজ দেওয়া হবে। প্যাকেজে অস্ত্র ও আর্টিলারি রাউন্ডের পাশাপাশি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সরঞ্জামাদি রয়েছে।

পেন্টাগন জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় দুই হাজার কোটি ডলারের মানবিক ও সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এর বাইরে ওয়াশিংটনের মিত্র ইউরোপীয় দেশগুলোও কিয়েভকে সর্বাত্মক সহায়তা দিয়েছে। সূত্র: আল জাজিরা

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102