রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

চট্টগ্রাম টেস্টে শেষ বিকেলে বাংলাদেশের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। শ্রেয়াস আইয়ার ৮২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে তাইজুল ইসলাম তিনটি, মেহেদি হাসান মিরাজ দুটি ও খালেদ আহমেদ একটি উইকেট নেন। তৃতীয় সেশনের শেষ বিকেলের দুই উইকেট বাংলাদেশের জন্য স্বস্তির।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। অবশেষে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘুর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।

লাঞ্চের পর মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন রিশভ পান্ত। সেখান থেকে শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দলীয় ২৬১ রানে তাইজুল ইসলামের বলে ফিরে যান পূজারা। আউট হওয়ার আগে তিনি ৯০ রান করে। এর পর অক্ষর প্যাটেলকে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি হাসান মিরাজ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102