রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

জুড়ী সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশকালে ৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে সন্ধেহভাজন ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশিকে স্থানীয়রা আটক করেছে। বুধবার ১৪ ডিসেম্বর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে।

আটককৃতরা হলো মো. ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমাদের গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট আছে। ভোর রাতে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। তাদের জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102