শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

প্রাথমিকে নতুন নিয়োগপ্রাপ্ত

শিক্ষকদের সংযুক্তি আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের শিক্ষকের সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস ও বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের (তিন পার্বত্য জেলা ব্যতীত) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।

সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা উল্লেখিত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102