বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ ২০২২

শিরোপা জয়ের খুব কাছে মেসি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপ শিরোপা জয়ের খুব কাছে লিওনেল মেসি। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই নিজের ক্যারিয়ারে প্রথমবার এই ট্রফিতে চুমু খাবেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। এরই সঙ্গে আর্জেন্টিনাও ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে।

এবারের বিশ্বকাপে মেসির পক্ষেই বাজি ধরেছেন সুইডেনের তারকার ফুটবলার জ্‌লাতান ইব্রাহিমোভিচ। এই স্ট্রাইকার বার্সেলোনায় মেসির সতীর্থ হিসেবেও খেলেছেন। তাই মেসির সক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ নেই ৪১ বছর বয়সী ইব্রার। তার মতে, এবারের বিশ্বকাপটা মেসির নামে লেখা হয়ে গেছে।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে এমন প্রশ্নের উত্তরে ইব্রা বলেন, ‘আমি মনে করি এটা ইতোমধ্যে লেখা হয়ে গেছে, কে এই বিশ্বকাপ জিতবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার ধারণা মেসি এবারের বিশ্বকাপ জিতবে, ট্রফি ইতোমধ্যে তার নামে লেখা হয়ে গেছে।

মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি সাতবার ব্যালন ডি’অর জয়ী তারকা। এছাড়া রেকর্ড ৬ বার জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন চারবার। লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা জিতে ঘুচিয়েছেন নিজের আন্তর্জাতিক শিরোপার খরাও।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102