বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

কাতার বিশ্বকাপ-২০২২

মরক্কোর সাফল্যে সৌদি যুবরাজের প্রশংসা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জমজমাট আসরে সবাইকে অবাক করে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। পর্তুগালের বিপক্ষে ম্যাচ জেতার এরপরই দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

শনিবার (১০ ডিসেম্বর) পর্তুগালের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক ১-০ গোলে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। এখন আর্জেন্টিনা বা ক্রোয়েশিয়ার বিপক্ষে কাতারে বিশ্বকাপের ফাইনালে জায়গা পেতে বুধবার ( ১৪ ডিসেম্বর) ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আরব এই দলটি। খবর আরব নিউজের।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গত শনিবার পর্তুগালের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সোমবার মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি বলেন, বিশ্বকাপে মরক্কো দলের এই অর্জন নিশ্চিতভাবেই প্রত্যেক আরবকে খুশি করবে।

এছাড়া ফোনালাপে মোহাম্মদ বিন সালমান চলমান বিশ্বকাপে মরক্কোর জাতীয় দলের আরও সাফল্য কামনা করেন। অন্যদিকে মরক্কোর প্রতি শুভেচ্ছা এবং উষ্ণ অনুভূতির জন্য সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান আফ্রিকার এই দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102