রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বাংলা মিরর সম্পাদকের মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

ইউ কে বিডি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলা মিরর সম্পাদক, বৃটিশ-বাংলাদেশী হুজহু’র প্রতিষ্ঠা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল করিম গনির মাতা হোসনামা বিবি রোববার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় টাওয়ার হ্যামলেটসের চিপার্স  স্ট্রিটস্থ তাঁর ছোট মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর । তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার দেশের বাড়ি সিলেটের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে । তিনি মরহুম জবারক উল্লাহর সহধর্মিনী।

মরহুমা হোসনামা বিবি স্বামীর মৃত্যূর পর থেকে বাংলাদেশের গ্রামের বাড়িতেই বেশি সময় বসবাস করতেন । মাঝে মধ্যে লন্ডন আসতেন এবং ছেলে মেয়ে ও নাতি-নাতিদের সঙ্গে সময় কাটাতেন । সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে লন্ডন আসেন এবং তাঁর ছোট মেয়ের বাসায় বসবাস করছিলেন ।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কল করা হয় । অ্যাম্বুলেন্স ঘরে পৌঁছে প্রাথমিক চেক আপ শেষে জানায় মরহুমার পার্লস কাজ করছে না। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মরহুমার পুত্র আব্দুল করিম গনি জানিয়েছেন, সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র প্রাপ্তির পর জানাজা ও দাফনের সময়সুচি ঘোষণা করা হবে । তবে ইস্ট লন্ডন মসজিদে জানাজার নামাজ শেষে গার্ডেন্স অব পিস গোরস্থানে দাফন করা হবে। তিনি সকলের কাছে তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।

আব্দুল করিম গনির মায়ের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করার জন্য সকলের নিকট অনুরুধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102