শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

মাওলানা ফখরুল ইসলাম (রহ) এর

ঈসালে সাওয়াব উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বদরুল মনসুর
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে সংগঠনের অন্যতম উপদেষ্টা ও শাহজালাল জামে মসজিদ কিথলীর ইমাম ও খতীব হযরত মাওলানা ফখরুল ইসলাম (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দু’আ মাহফিল লন্ডনের দারুল হাদীস লাতিফিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন শাইখুল হাদীস আল্লামা হাফিজ আব্দুল জলিল, মাওলানা শেহাব উদ্দীন, মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা আবদুল কাহহার, মাওলানা আশরাফুর রহমান, মাওলানা আবদুল মালিক, হাফিয আবদুশ শহীদ, মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা মুসলেহ উদ্দীন প্রমুখ।

এদিকে গত ৯ ডিসেম্বর কার্ডিফ জালালীয়া জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের উদ্যোগে যুক্তরাজ্য আল ইসলাহ্’র অন্যতম উপদেষ্টা ও শাহজালাল জামে মসজিদ কিথলীর ইমাম ও খতীব হযরত মাওলানা ফখরুল ইসলাম (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে এক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়েলস আল ইসলাহ্’র প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি আনসার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্মৃতিচারন করেন মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, কারী শাহ তাছলিম আলী, কারী নুরুল ইসলাম, আব্দুল হান্নান শহিদুল্লাহ্, মোহাম্মদ মকিস মনসুর ও খাদিমুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এছাড়াও আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের উদ্যোগে ঈসালে সাওয়াব উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দু’আ মাহফিল গত মঙ্গলবার ওল্ডহ্যামের দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টে অনুষ্ঠিত হয়েছে।

দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন আল ইসলাহর জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা আবদুল হান্নান কাবিলপুরী, মাওলানা শাহজাহান মাহমুদ আল-মাদানী, মাওলানা আবদুল হামিদ, মাওলানা আবদুল বাছিত আশরাফ, মাওলানা লোকমান আবদাল প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102