রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতির মৃত্যুতে

ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের শোক প্রকাশ

নাজমুল সুমন
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ,ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেক এর মৃত্যুতে বৃটেন থেকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, বঙ্গবন্ধু পরিষদ ওয়েলসের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া ও সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে বসবাসকারী সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

শোকবার্তায় বিজয়ের মাসে বাঙালীর বীরসন্তানের চিরবিদায়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর,বলেন মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেক ছিলেন দেশ বরেণ্য একজন বুদ্ধিজীবী ও বিশিষ্ট কলামিষ্ট। ৭৫ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম কান্ডারী, তিনি আজীবন জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও বাঙালির আস্থার প্রতীক, “মাদার অব হিউম্যানিটি” প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102