শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

নানা আয়োজনের মধ্য দিয়ে “আন্তর্জাতিক দুর্নতিবিরোধী দিবস” উদযাপন করা হয়। “দুনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^” এই শ্লোগানে দিবসটি পালনে গতকাল শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক এস. এম. রাশেদুর রেজার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির ম্যানেজার লিওবার্ট চিসিম, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন।

এর আগে শহরের কালেক্টরেট চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন শেষে শহরের চৌরাস্তায় দুর্নীতি বিরোধী মানববন্ধন পালন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102