মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

তেতুলিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি
” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের তেতুলিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে নারী নির্যাতন নির্মূলকরণে আলোচনা সভা এবং “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কর্মসুচির আওতায় নির্বাচিত জয়িতাদের সম্মননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা করুনা কান্ত রায়
আলোচনা শেষে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102