মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

তেতুলিয়া হিলি বন্দরের

তিন শতের অধিক বনজ, ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জাতীয় মহা সড়কের পাশে ডাঙ্গা পাড়া, ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকার হিলি বন্দরের নামে পরিচিত (হেলিকপ্টার) সরকারি জমিতে থাকা প্রায় ৩০০টির বেশি ফলজ গাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।অবৈধ ভাবে গাছ কর্তনের অভিযোগ পাওয়ার কথা সত্যতা স্বীকার করেন ইউ এনও সোহাগ চন্দ্র সাহা।

গাছ কাঠার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম জুয়েল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দিয়েছেন রেজাউল করিম বিপ্লব নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ অভিযোগ দেন তিনি।

এর আগে বুধবার (০৭ ডিসেম্বর) দিনগত রাতে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হ্যালিপ্যাড নামক স্থান থেকে গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটে। অভিযুক্ত জহিরুল ইসলাম জুয়েল আজিজনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, অনেক আগে থেকেই স্থানীয়রা হ্যালিপ্যাড এলাকায় সরকারি জমিতে ফলজ, বনজ খাড়া গাছসহ বিভিন্ন গাছ রোপণ করেছেন।

দীর্ঘদিন ধরে সেসব গাছের ফল খেতেন তারা। এর মধ্যে বুধবার দিনগত রাতে জুয়েল ওই সরকারি জায়গার ২ একর ৫০ শতক জমির ৩০০টি ফলজ গাছ ও ১৬টি বনজ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যান। পরে সকালে স্থানীয়রা গাছগুলো দেখতে না পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে পরে জানতে পারেন জুয়েল গাছগুলো কেটে বিক্রি করেছেন।

জানা গেছে, তৎকালিন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অনুমতিতে গত ৫ বছর আগে একই স্থানে থাকা একটি মৃত গাছ সরানোর দায়ে আকবর আলীসহ তিন ব্যক্তিকে সাত দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু অনুমতি ছাড়া ৩০০টির বেশি গাছ কেটে ফেরার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা এ ঘটনার দ্রুত  বিচার দাবি করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102