

যুক্তরাজ্য সফররত বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা বাংলাদেশ এর সহ–সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগ এর সাবেক যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ এর সাথে গতকালযুক্তরাজ্য যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার উদৌগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদকলিটন আলম বদরুল এর পরিচালনায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অতিথি হিসেবেউপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা বাংলাদেশ এর সহ–সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগ এর সাবেক যুগ্নআহ্বায়ক আসাদুজ্জামান আসাদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েস্ট শাখার নেতা মুশাদ আলী, রফিক আলী, কবির আহমদ, আশিকুল ইসলাম, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি ও যুবলীগ এর সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, ওমর ফারুক, ইমরুল কায়েস সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, আইন বিষয়ক সম্পাদকখন্দকার মানিকুজ্জামান, যুব নেতা আফজল হোসেন, জাহেদ আহমদ, কাউসার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন যুবলীগ নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা বাংলাদেশ এর সহ–সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগ এর সাবেক যুগ্নআহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট যুবলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতিশেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল দেশ হওয়ার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিথ বিরোধীরা আওয়ামীলীগেরবিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যার উপযুক্ত জবাব আমাদের সকলকে দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে আজকে আমাদের দেশে দারিদ্র্যের হার কমে গেছে। মানুষের খাবারের অভাব নেই।প্রচুর পরিমাণে খাবার আছে। আল্লাহর রহমতে ফসল উৎপাদনও ভালো হয়েছে।
বাংলাদেশের বর্তমান আইন শৃংখলা পুর্বের তুলনায় অনেক ভালো উল্লেখ করে প্রবাসীদেরকে বেশি করে বাংলাদেশে বিনিয়োগকরে দেশে কর্মসংস্থান ও দেশ গড়াতে অংশীদার হওয়ার অনুরোধ জানান।