মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বিদায়ী মুখ্য সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রীর বিদায়ী মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি গণভবনে যান।

বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাওয়ায় বিদায়ী মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন বিশ্ব ব্যাংকে দায়িত্ব পালনেও তিনি সফলতার স্বাক্ষর রাখবেন এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রয়াস চালাবেন।

রাষ্ট্রপতির পেস সচিব জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান, সাক্ষাৎকালে বিদায়ী মুখ্য সচিব
নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদেও সফলভাবে দায়িত্ব পালনের জন্য ড. আহমদ কায়কাউসকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102