বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

একটি মানুষও তাদের পাশে থাকবে না: আঁখি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

গান-বাজনার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। স্টেশ শো বা নতুন গান কিংবা ব্যক্তিজীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন তার ভক্ত-শ্রোতাদের সঙ্গে। ক’দিন আগেই রুনা লায়লার জন্মদিনে উচ্ছ্বাসিত আঁখি আলমগীরকে দেখা গেছে। কিন্তু হঠাৎ তার মনে নেমে এসেছে বিষাদে ছায়া!

আর সে কারণেই হয়তো আঁখি তার ফেসবুকে লিখেছেন, ‘যন্ত্রণার নীল দাগ রং দিয়ে ঢেকে, অসহ্য ব্যথা দাঁতের চাপে পিষে মেরে যে মানুষগুলো আনন্দ আর উন্মাদনা ফেরি করে বেড়ায়, দিনশেষে- কাজশেষে একটি মানুষও তাদের পাশে থাকবে না। হিসাব বুঝে নেওয়াই আসল হিসাব। যদিও সবাই তা পারে না।

জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন অনুষ্ঠানের আগে উচ্ছ্বাসিত আঁখি ফেসবুকে লিখেছিলেন, ‘রানির নিজের হাত থেকে পাওয়া সবচেয়ে সুন্দর এবং অমূল্য উপহার। আন্টি এই মূল্যবান গয়নার সেটটি সত্তর দশকে জয়পুর থেকে কিনেছিলেন। এটা ছিল তার কেনা প্রথম হীরার সেট। আমি জানি না, এই মূল্যবান উপহারের প্রাপ্য আমি কি না। আমি শুধু বলতে পারি এটি আমার কাছে তার দেওয়া আশীর্বাদ। আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। ধন্যবাদ মিষ্টি আন্টি, ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তোমাকে।’

অনুষ্ঠানের ক’দিন পর আঁখির কণ্ঠে এমন বিষাদে সুর ভাবিয়ে তুলেছে নেটিজনদের। অনেকে আবার জানতে চেয়েছে, কী হয়েছে? তবে সবার কথাই এড়িয়ে গেছেন এই কণ্ঠশিল্পী।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102