

সিলেটের ইতিহাসে আইনী লড়াইয়ের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ছিনিয়ে আনার একমাত্র কৃতিত্ব সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী ফখরু ভাইয়ের। সিলেটের এক সময়কার জেলা প্রশাসককে হার মানতে হয় তাঁরই কাছে। অত্যন্ত সাদাসিদে জীবনের অধিকারী সাংবাদিক ফখরু আাশির দশক থেকেই সাংবাদিকতার সাথ সংশ্লিষ্ট। তিনি সাপ্তাহিক সিলেট-এর সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি ছিলেন দৈনিক কাজিরাজার পত্রিকার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক। সাপ্তাহিক সিলেট-এর সম্পাদক-প্রকাশক ফররুখ আহমদ চৌধুরী। সবাই তাকে ফখরু নামেই চেনে। একজন সিনিয়র সাংবাদিক। সাংবাদিকতার পেশাগত জীবনে তিনি ছিলেন সৎ, নির্লোভ সাংবাদিক। কারো রক্তচক্ষুকে কখনো ভয় করেন নি। তাকে কারাবরণ করতে হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে হাইকোর্ট এ রীট করেও তিনি জয়লাভ করেছিলেন। মূল বাড়ি ফেঞ্চুগঞ্জ হলে বেড়ে উঠেছেন সিলেটের খুলিয়াপাড়ায়। আশির দশক থেকে সাংবাদিকতা করছেন। সাপ্তাহিক সিলেট পত্রিকা সম্পাদক-প্রকাশক থেকে দৈনিক কাজির বাজার পত্রিকার প্রধান সম্পাদক সহ বিভিন্ন পত্র পত্রিকায় কর্মরত ছিলেন তিনি। আপোষহীন এই ব্যক্তিটি পেশাগত কাজে অন্যায়কে প্রশ্রয় দেন নি। অন্যায়ের কাছে মাথানত করেন নি। হলুদ সাংবাদিকতা তার কাছেও ভিড়তে পারেনি। অত্যন্ত প্রচার বিমুখ ও সাদা মনের মানুষ ফখরু। আল্লাহপাক তার? নেক হায়াত, সুস্থ ও সফল জীবন দান করুন। সিলেটের কৃতি সন্তান ফখরু সামাজিক ও সাংস্কৃতিক অনেক সংগঠনে সাথে সম্পৃক্ত ছিলেন। সংগ্রাম মুখর জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে সাহসিকতার সাথে কর্ম সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন করতেন ফখরু। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সিলেটের সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী। সাংবাদিকতায় তিনি এক গৌরবোজ্জল তারকা। সবাই তাঁকে ফখরু বলে ডাকেন। ডাক নাম যেমন ‘ফখরু’, তেমনি সাংবাদিকদের ‘ফখর’ মানে গৌরব তিনি। সাহসী সাংবাদিকতায় ইতিহাস সৃষ্টিকারী অনন্য ব্যক্তিত্ব তিনি। এই সিলেটে সিনিয়র-জুনিয়র সাংবাদিক এখন সহস্রাধিক। কিন্তু সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিধারী বা প্রশিক্ষিত সাংবাদিক একেবারে বিরল। কবি সাংবাদিক অধ্যক্ষ মহিউদ্দিন শীরু ভাই ছিলেন সাংবাদিকতায় ডিগ্রিধারী অকুতভয় সাংবাদিক। তিনি আজ আমাদের মাঝে নেই। আমার জানামতে তার পরে সিলেটে সাংবাদিকতায় ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী সাংবাদিক একমাত্র ফররুখ আহমদ চৌধুরী ফখরু। বাকস্বাধীনতা,কলমের স্বাধীনতা রক্ষায় বীর সেনানীর ভূমিকায় তিনি। সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা মূল হকীকত সম্পর্কে তিনি খুবই ওয়াকিবহাল। সাংবাদিকতা ও বাকস্বাধীনতাকে গলাটিপে হত্যার ষড়যন্ত্রকে কঠোরভাবে মোকাবেলা করেন তিনি। আর এ জন্য তাকে মামলায় কারাবরণও করতে হয়েছে। তখনকার সময়ে তাঁর অধীনস্থ সাংবাদিকদের কর্মক্ষেত্রে তিনি যে সাহস যুগিয়েছিলেন তা আজ অত্যন্ত বিরল। সেই সময়ে দৈনিক কাজিরবার পত্রিকায় কর্মরত সাংবাদিকরা আজ সংবাদপত্র জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। তখনকার দক্ষতা অভিজ্ঞতা ও সাহসিকতাকে পুঁজি করে আজ অনেক সাংবাদিক স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুনাম ও কৃতিত্বের অধিকারী হচ্ছেন এবং হয়েছেন। সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী ফখরু আজ সাতসমুদ্রের ওপারে। মার্কিন মুল্লুকে স্থায়ী বসবাস করলেও তিনি সাংবাদিকতার হাল ছাড়েননি। বিপদে আপদে রোগ বালাইয়ে তিনি সিলেটের সাংবাদিকদের পাশে দাঁড়াতে কখনো ভুলেননি। বৈশ্বিক করোনা কালীন সময়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন সিলেটের বিপর্যস্ত সাংবাদিকদের প্রতি। কোনো সাংবাদিক জঠিল রোগে আক্রান্ত খবর পেলেই চিকিৎসার্থে পাঠিয়ে দেন অর্থকড়ি। এভাবে সাংবাদিকতা ও সমাজ সেবার ব্রত নিয়ে সুদুর আমেরিকার মাঁটিতে চলছে তাঁর জীবন। মানবতাবাদী সমাজদরদী ও সাংবাদিক তারকা ফররুখ আহমদ ফখরু ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম