বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

অন্তরকে পাপ কাজ থেকে বিরত রাখার দোয়া

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৯ এই পর্যন্ত দেখেছেন

ছোট্ট একটি দোয়া। মহান আল্লাহর কাছে এ দোয়ায় পাপ কাজ থেকে বেঁচে থাকার আবেদন করলে তিনি বান্দাকে অনুগ্রহ করে তা থেকে বাঁচিয়ে দেন। নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি পড়তেন। যে কেউ এ দোয়ার আমল করবে, মহান আল্লাহ তাআলা তাকে অন্তর থেকে পাপ কাজ করা থেকে বাঁচিয়ে দেবেন। দোয়াটি কী?

হজরত যিয়াদ ইবনু ইলাকাহ রাহমাতুল্লাহি আলাইহি তার চাচার সনদে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ ‏
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি ৩৫৯১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট এ দোয়াটির মাধ্যমে পাপ কাজ থেকে নিজেরে অন্তরকে বাঁচিয়ে রাখার তাওফিক দান করুন। আমিন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102