বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

অগ্রাধিকার ভিত্তিতে আদিবাসীদের টিকা দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আদিবাসী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেয়ার দাবি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া আসন্ন জনশুমারিতে আদিবাসীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।শনিবার (২৬ জুন) জনশুমারি-২০২১ আদিবাসী জনগোষ্ঠীর বিভাজিত ও অন্তর্ভুক্তিমূলক পরিসংখ্যান শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।তিনি বলেন, আদিবাসীরা মহামারি করোনাভাইরাসের টিকা আগে পেতে পারেন। কারণ তারা অধিকাংশই গ্রামে বাস করেন। তাদের খুঁজে বের করে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে আমি সরকার বরাবর অবশ্যই দাবি তুলে ধরব।এম এ মান্নান বলেন, কোভিডের কারণে ২০২১ সালের জনশুমারি সঠিক সময়ে শুরু হতে পারেনি। জানুয়ারিতে হওয়ার কথা থাকলে তা আমরা অক্টোবরে শুরু করব। এবার জনশুমারিতে আমরা স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করব।তিনি বলেন, আমাদের ইনস্ট্রাকশন দেয়া আছে, যে এলাকায় কাজ হবে, তথ্য সংগ্রহে সে এলাকার মানুষকে নিতে হবে। আদিবাসী এলাকার তথ্য সংগ্রহে সেখানকার স্থানীয়দের সহায়তা নেয়া হবে।অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, যে লোকবল দিয়ে জনশুমারি করা হবে তাদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। যেসব এনজিও আদিবাসীদের নিয়ে কাজ করে তারা যদি সহায়তা করে তাহলে জনশুমারির কাজটা সহজ হবে।তিনি বলেন, ইউনিয়ন পরিষদে কোনো সমস্যা সমাধানে বিশেষ কমিটি কাজ করে। জনশুমারিতে আদিবাসিদের অন্তর্ভুক্তিতে এ বিশেষ কমিটিকে কাজে লাগানো যেতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, প্রত্যেক আদমশুমারিতে সুকৌশলে আদিবাসী জনগোষ্ঠীকে এড়িয়া চলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ফলে আমাদের আদিবাসী জনগোষ্ঠী অবহেলিত হচ্ছে। তাদের শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।এএলআরডি ও দৈনিক বণিক বার্তা আয়োজিত অনলাইন বৈঠকে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খুশি কবির, ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102