সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :

লাপাত্তা পপি পর্দায় আসছেন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে দেখা যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে। তিন বছর আগে মুক্তি পেয়েছিলো তার সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’। এরপর দীর্ঘদিন ধরে সিনেমা থেকে অনেক দূরে ছিলেন। মাঝখানে গুঞ্জন ওঠে তিনি মা হয়েছেন।পপি কোথায় আছেন এ বিষয়ে কোনো তথ্য না থাকার মাঝেই এ বছরের শুরুতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে এক ভিডিও বার্তা প্রকাশ করেন পপি। তারপর থেকে আবারও লাপাত্তা পপি।

পপি কোথায় আছেন, কেমন আছেন, এ বিষয়ে কারও কাছেই তেমন কোন তথ্য নেই। অনেকটা আড়ালেই রয়েছেন বলা চলে। এরমধ্যে জানা গেলো, পর্দায় দেখা মিলতে চলেছে এ নায়িকার। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু–তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।’

“ডাইরেক্ট অ্যাটাক” সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। সিনেমায় পপির নায়ক আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।

পরিচালক জানান, তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। তখন সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনাভাইরাস মহামারির মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102