শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে

লঘুচাপ, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। ফলে আগামী তিন দিনে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা। সোমবার (৫ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার। আগামী দিন থেকে দেশের তাপমাত্রা তাপমাত্রা কমতে পারে।

সোমবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102