শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

হোয়াইট হাউসের ট্রাম্পের আহ্বানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

সমালোচনা ও নিন্দা যেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না। ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তন করে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় নিজেকে বসানোর দাবিতে যুক্তরাষ্ট্রের সংবিধান বাতিলের আহ্বান জানিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন ট্রাম্প। তার এই আহ্বানের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

শনিবার (৩ ডিসেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই আহ্বান জানান। খবর আলজাজিরার।

এসময় তিনি আরও অভিযোগ করেছেন, বড় প্রযুক্তি সংস্থাগুলো তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগসাজশ করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস ট্রাম্পের নিন্দা জানিয়ে বলেন, ‘সংবিধানকে আক্রমণ করে তার মন্তব্য আমাদের জাতির আত্মার প্রতি আঘাত। ট্রাম্পের মন্তব্যের জনসমক্ষে নিন্দা হওয়া উচিত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102