রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

একমাত্র বোলার হিসেবে ইতিহাসের পাতায় সাকিব

খেলাধুলা ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

১১তম ওভারে বোলিংয়ে এসেই রোহিত শর্মাকে বোল্ড। এক বল পরেই তার শিকার রান মেশিন বিরাট কোহলি। অবশ্য কোহলির আউটে এক্সট্রা কাভারে থাকা লিটনের অবদানও কম নয়।

শূন্যে ঝাঁপিয়ে ডানহাতে তালুবন্দি করেন লিটন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কোহলিকে। রোহিত-কোহলিকে দিয়ে শুরু, এরপর একে একে পাঁচ পাঁচটি উইকেট নেন এই বাঁহাতি অলরাউন্ডার।

তিন বলে ২ উইকেট নিয়ে যে সাকিব শুরু করলেন থামলেন দীপক চাহারকে এলবিডব্লিউ করে। মাঝে ফেরান শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরকে। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে চূর্ণ করে পূর্ণ করেন ফাইফার। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবার এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব।

শুধু তাই নয়, ঘূর্ণি জাদু দেখিয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে নাম লেখালেন অনন্য এক ইতিহাসে। রোহিতদের বিপক্ষে ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ওয়ানডে ইতিহাসে ভারতের বিপক্ষে বিশ্বের যে কোনো বাঁহাতি স্পিনারের এটি ক্যারিয়ার সেরা বোলিং।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ভারতকে প্রথম ওয়ানডেতে ১৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। সাকিবের ফাইফারের সঙ্গে ইবাদত হোসেনও নেন ৪ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।

এর আগে ইবাদত জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে ২ উইকেটে ৩৮ রান দিয়েছিলেন। একমাত্র ওয়ানডেতে এটিই এতদিন ছিল ইবাদতের ক্যারিয়ার সেরা বোলিং। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েই ছাড়িয়ে গেলেন নিজেকে। শের-ই-বাংলায় শর্ট বলের ফাঁদে ফেলে ৮.২ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102