রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

কুমিল্লা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি

সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, সচিব ও কুমিল্লা -৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা আর নেই। শনিবার রাত সাড়ে ৮ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন।

এ বি এম গোলাম মোস্তফা একজন রাজনীতিবিদ, সাবেক সচিব, মন্ত্রী ও সাংসদ। কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি জাতীয় পার্টি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি পাকিস্তান সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মফিজ উদ্দিন আহমেদের পুত্র ও সাবেক ডি ডিআইজি এবিএম গোলাম মোরশেদ এর বড় ভাই। তার গ্রামের বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা সন্তান, বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102