রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার মাধবপুরের

তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দুই মন্ত্রীর শ্রদ্ধা

মাধবপুর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সেখানে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন এবং লাল শাপলা লেকে নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পনির চেয়ারম্যান শেখ কবির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিল্লাল, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি, ন্যাশনাল টি কোম্পনির ডিজিএম এমদাদুর রহমান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102