শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।শনিবার দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারযোগে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।

বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ লিখেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। সেইসাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লক্ষ শহীদদের।

তিনি আরো লেখেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশ আরো উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলবেন ইনশাল্লাহ।’পরে রাষ্ট্রীয় সালাম শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত পরিবারের শহীদ সদস্যদের রুহের মাকফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় সেনাপ্রধানের স্ত্রী, দুই কন্যা, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুন, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ.ফ.ম. আতিকুর রহমান, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।কর্মসূচি শেষ করে তিনি ২টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102