বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

জানাজা নামাজের ফরজ কয়টি?

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

জানাজার নামাজ ফরজে কিফায়া। এ নামাজ হচ্ছে আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জানাজার নামাজে বেশি লোক উপস্থিত হওয়া ভালো। তবে বেশি লোক উপস্থিতির জন্য জানাজা দেরি করা ঠিক নয়। জানাজার নামাজের রয়েছে ফরজ ও সুন্নাত। অনেকেই জানে না জানাজা নামাজের ফরজ ও সুন্নত কয়টি ও কী কী?

জানাজার ফরজ

জানাজার নামাজের ফরজ ২টি। তাহলো-

১. চার তাকবির (আল্লাহু আকবার) বলা। প্রতি তাকবির এক রাকাতের স্থলাভিষিক্ত। তবে এ নামাজে রুকু এবং সেজদা নেই।

২. জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। ওজর ছাড়া জানাজার নামাজ বসে পড়া বৈধ নয়। আবার কোনো কিছুর উপর ওঠে নামাজ পড়াও বৈধ নয়।

জানাজার সুন্নত

১. আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া;

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া;

৩. মৃত ব্যক্তির জন্য দোয়া করা।

৪. জানাজার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নত। বেশি কাতার করতে কোনো বাঁধা নেই। তবে কাতার বেজোড় করা উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাজার নামাজের ফরজ এবং সুন্নতগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102