শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

ইঁদুর তাড়াতে ১ কোটি ৭৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

জার্মানির ছোট্ট শহর হ্যামিলনের সেই ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে সবার। এবার সেই ঘটনার পুনারাবৃত্তি ঘটল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ১৭০০ শতক থেকে ইঁদুর সমস্যায় ভুগছে শহরটি। কিছুতেই ইঁদুর দূর করা যাচ্ছে না। এ শহরে প্রায় ১ কোটি ৮০ লাখের বেশি ইঁদুর রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন।

এবার শহর থেকে ইঁদুর দূর করার মিশনে নেমেছে নিউইয়র্ক প্রশাসন। নিউইয়র্ক সিটি মেয়রের অফিস থেকে এ বিষয়ে একটি চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, শহরব্যাপী ইঁদুর নিধন কর্মকাণ্ডের জন্য একজন ‘ডিরেক্টর’ চাই। সর্বোচ্চ বেতন বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি)। যিনি ওই পদে চাকরি করবেন তাকে ইঁদুরের ‘জার’ বা ‘সম্রাট’ বলে ডাকা হবে।

এতে আরও বলা হয়, শহরের ইঁদুরগুলো ‘অত্যন্ত চালাক এবং মারাত্মক পেটুক। নিজেদের রক্ষা করতেও অত্যন্ত দক্ষ।’

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বিজ্ঞাপন ও পুরস্কারের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যিনি এ কাজ করবেন, তার ইঁদুরের প্রতি কোনো দয়ামায়া থাকলে চলবে না। চলতি বছরের অক্টোবর মাসে অ্যাডামস সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, শহরকে অপরাধমুক্ত করা যত জরুরি, ইঁদুরমুক্ত করাও ততটাই জরুরি। খবর: দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102