বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

বাংলাদেশ-যুক্তরাজ্য

পরিবেশ বান্ধব নৌ পরিবহন সেক্টর গড়ে তুলতে ঐক্যমত

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৪১ এই পর্যন্ত দেখেছেন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাথে যুক্তরাজ্যের মেরিটাইম, এভিয়েশন সিকিউরিটি বিষয়কমন্ত্রী ব্যারনেস ভেয়ার অব নরবিটনএর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশের সাথে পরিবেশবান্ধব নৌ পরিবহন সেক্টর গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ  প্রকাশ করে

১৯৭২ সালে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদৌগে ব্রিটিশ টেকনিক্যাল কো অপারেশন এইডএরসহযোগিতায় বাংলাদেশে মেরিন একাডেমির যাত্রা শুরু কথা উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী দুই দেশের নৌ পরিবহন সহযোগীতার ৫০ বছরপূর্তি উপলক্ষে  বাংলাদেশের নৌ পরিবহন সেক্টরে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির, বিশেষ করে চট্রগ্রাম  মংলাসহ দেশের বিভন্ন সমুদ্রবন্দরে পরিবেশবান্ধবপ্রযুক্তি প্রদান, বাংলাদেশি নাবিকদের সার্টিফিকেট কম্পিটেন্সীএর মিউচুয়াল রিকগনিশ যুক্তরাজ্যের বিভিন্ন বন্দরে বাংলাদেশি নাবিকদের অন এরাইভাল ভিসা প্রদানের জটিলতা দূর করার অনুরোধ জানান

বৈঠকে ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস ভেয়ার বাংলাদেশে পরিবেশবান্ধব নৌ পরিবহন সেক্টর গড়তে এবং কপ২৬ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট  উদ্ভাবনী নেতৃত্বের প্রশংসা করেন

এছাড়া বৈঠকে উভয় মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মেরিটাইম  শিপিং সেক্টরে ডিকারবোনাইজেশনের লক্ষ্যে দুই দেশের মেরিটাইম একাডেমি ইন্সিটিউটের মধ্যে প্রযুক্তি ও পলিসি গত বিষয়ে গবেষণা প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন

ব্রিটিশ ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ে শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ নিজামুল হক অংশগ্রহণ করেন

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ১২৮তম কাউন্সিলে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে তিন দিনের সফরের সময় অনুষ্ঠিত এই বৈঠক ছিলো ২০০৯ সালের পর দুই দেশের নৌপরিবহন মন্ত্রীপর্যায়ের প্রথম বৈঠক

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102